প্রতীতি ঘোষ, বারাসাত, ১৩ এপ্রিল:
“আমাকে আঘাত করলে আমি প্রত্যাঘাত করতে পারি, আমি ঘরে ঢুকে যাওয়ার লোক নই,” বারাসাতে নির্বাচনী সভায় এই ভাষাতেই হুংকার ছাড়লেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। প্রতিবাদে আজ দুপুরে কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসেছিলেন। রাত ৮টা পর্যন্ত প্রচারে নিষেধাজ্ঞা ছিল। সেই সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী উত্তর ২৪ পরগণার বারাসতে যান। বারাসতের তারকা প্রার্থী চিরঞ্জিত চট্টোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভা করেন। তিনি বলেন, আমি টাকা দিয়ে করোনা ভ্যাকসিন কিনে নেবে বলেছি তবু আমাকে দেয়নি। আর বিজেপির পার্টি অফিসগুলো থেকে করোনা ভ্যাকসিন বিতরণ করছে। আর ভোটের দিনগুলোতে প্রধানমন্ত্রী বাংলায় এসে বড় বড় ভাষণ দিচ্ছেন, মানুষকে উসকে দিচ্ছেন। নির্বাচন কমিশনের নজর কাড়ছি এসব বন্ধ হওয়া দরকার, তেমন হলে আমিও জনসভা বন্ধ করে দেবো। কিন্তু প্রধানমন্ত্রীকে জনসভা করতে দেওয়া যাবে না। আগামীকাল থেকে বাংলার সমস্ত মানুষকে বিনা মূল্যে করোনা ভ্যাকসিন বিতরণ করা হবে ভোটের দিনগুলো বাদ দিয়ে। পাশাপাশি প্রধানমন্ত্রীকে গবেট, মিথ্যাবাদী বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে ফুটবল নিয়ে কর্মীদের উদ্দেশ্যে নিজে হাতে করে ছুঁড়ে দেন এবং বলেন এভাবেই খেলা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা কারোর নেই।

