ঝালদায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্বামীর, আহত স্ত্রী ছেলে

সাথী দাস, পুরুলিয়া, ২ ডিসেম্বর: ঝালদা থানার উদয়শুরু গ্রামের পাশে দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। আহত দুই। আজ বিকেলে ঝালদা থানার ঝালদা- বাঘমুন্ডি সড়কে উদয়শুরু গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাগ্রস্থ পরিবারের সদস্য রঘু কুইরি জানান, তাঁর মেসো গুরুপদ কুইরি তার ছেলে ও স্ত্রীকে নিয়ে ঝালদা থানার ডিবিরটিকার গ্রামে মেয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে একটি গাড়ি ধাক্কা মারে। ধাক্কায় ছিটকে পড়ে তারা। ঘটনাস্থলেই মারা যান গুরুপদ কুইরি (৪৫)। আহত মৃতের স্ত্রী ও ছেলের চিকিৎসা চলছে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

এদিকে দেহ রাস্তায় রেখে ক্ষতিপূরণের দাবি জানান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ। দেহ উদ্ধার করে গাড়ির সন্ধানে তল্লাশি শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *