আদালত থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারলো স্বামী, রানাঘাটে গ্রেফতার অভিযুক্ত

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ ডিসেম্বর: আদালত থেকে তুলে নিয়ে গিয়ে স্ত্রীকে অ্যাসিড ছুড়ে মারল স্বামী। ঘটনা রানাঘাটের।

৬ বছর আগে বিয়ে হয় তাহেরপুর থানার টাকশালের সোনিয়া মণ্ডলের সঙ্গে তাহেরপুর থানার টাকশালের বাসিন্দা সফিউদ্দিন মন্ডলের। সোনিয়ার বাড়ির লোকের অভিযোগ, স্ত্রীকে নির্যাতন করতো স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। সেই কারণে গত তিন মাস আগে সোনিয়া তার বাপের বাড়িতে চলে আসে। বিবাহ বিচ্ছেদের মামলা করার জন্য আজ আইনজীবী তাকে আদালতে আসতে বলে। সেখানে উপস্থিত হয়ে স্বামী শরিফ উদ্দিন মন্ডল তাকে জোর করে তুলে নিয়ে যায় নবারুণ সংঘের মাঠে। অনেক খোঁজাখুঁজি করে সেখানে পৌঁছায় সোনিয়ার মা এবং কাকা। সেখানেই বাদানুবাদ চলাকালীন পকেট থেকে অ্যাসিডের সিসি বের করে ছুড়ে মারে স্ত্রী সোনিয়ার মুখে। এই ঘটনায় ওই গৃহবধূর মা এবং কাকার গায়েও আ্যসিড লাগে। বর্তমানে ওই গৃহবধূ রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *