স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে খুন, অভিযুক্ত প্রতিবেশী যুবক

আমাদের ভারত, মালদা, ২১ আগস্ট: স্ত্রীর শ্রীলতাহানি ও কটূক্তির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার গোপালপুরের ঈশ্বরটোলা গ্রামে। নিহত ব্যক্তির নাম মানিক মন্ডল। বয়স ৪৫ বছর। অভিযুক্তের নাম প্রশান্ত মন্ডল।

নিহতত ব্যক্তির পরিবারের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে মানিক মণ্ডলের স্ত্রীকে উত্ত্যক্ত করত প্রতিবেশী যুবক প্রশান্ত মন্ডল। এই নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশি সভা হয়েছিল। এরপরও উত্তক্ত করা ছাড়েনি প্রশান্ত মন্ডল, বলে অভিযোগ। আজ সকালেও একইভাবে কটূক্তি করে। তার প্রতিবাদ করায় ধারাক অস্ত্র দিয়ে মানিক মন্ডলকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ পরিবারের। এব্যাপারে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তের বাবাকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্ত প্রশান্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *