কেমন আছে আম আদমি মোদী সরকারের আমলে? ৮ বছর পর সমীক্ষায় উঠে এলো কোন তথ্য, দেখে নিন

আমাদের ভারত, ৩০ মে: করোনা মহামারীর সময় থেকে গোটা বিশ্বজুড়ে রাষ্ট্রনেতাদের গ্রহণযোগ্যতা কমলেও নিজের গ্রহণযোগ্যতা ধরে রাখতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর শুধু ধরে রাখাই নয় সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে মহামারীর পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা এখন সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

লোকাল সার্কেলস সংস্থার করা একটি সমীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ৬৪০০০ মানুষ। তাদের মধ্যে ৬৭% জানিয়েছেন দীর্ঘমেয়াদে নরেন্দ্র মোদী সরকার হয় তাদের প্রত্যাশা পূরণ করেছেন নয়তো প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। ২০২০ সালে ভারতে প্রবেশ করেছিল কোভিড মহামারী। দীর্ঘদিন থমকে ছিল অর্থনৈতিক কার্যক্রম। সেই বছর করা সমীক্ষায় নরেন্দ্র মোদীর ওপর আস্থা রেখেছিলেন ৬২ শতাংশ মানুষ তবে তার পরের বছর ২০২১ সালে ভারতকে যুঝতে হয়েছিল মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সাথে। সেই সময়ে নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা এক ধাক্কায় নেমে এসেছিল ৫১%। কিন্তু আবার সেখান থেকে এক বছরের মধ্যেই ১৬% গ্রহণযোগ্যতা বেড়েছে প্রধানমন্ত্রীর।

এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। তথ্য অনুযায়ী, সমীক্ষায় অংশগ্রহণকারী অধিকাংশ জানিয়েছে, মহামারী তৃতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করতে ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল মোদী সরকার। শুধু মহামারী মোকাবিলায় নয় দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে কাজ করেছে মোদী সরকার। কর্মসংস্থানের প্রশ্নে সমীক্ষায় অংশগ্রহণকারীদের ২৭% জানিয়েছে কর্মসংস্থান সমস্যা সমাধানে ব্যর্থ মোদী সরকার। তবে সমীক্ষার পর মোদী সরকারের ওপর মানুষের আস্থা ক্রমেই বাড়ছে। ২০২০ সালের মোদী সরকারের আচমকা লকডাউনের ফলে পরিযায়ী শ্রমিকরা বিপদের মুখে পড়েছিল ওই বছর। কর্মসংস্থানের সমস্যা সমাধানের বিষয়ে মোদী সরকারের উপর আস্থা রেখেছিলেন ২৯ শতাংশ মানুষ। পরের বছর সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছিল ২৭%। চলতি বছরই ৩৭ শতাংশ মানুষ জানিয়েছেন, নরেন্দ্র মোদী সরকারি দেশে কাজ না থাকার সমস্যার সমাধান করতে পারবে।

এদিকে এরমধ্যে আট বছর পূর্ণ করেছে মোদী সরকার। অষ্টম বছরে এসে সরকারকে মোকাবিলা করতে হচ্ছে তীব্র মূল্যবৃদ্ধির। সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৭৩% বলেছে গত তিন বছরে অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য এবং তাদের জীবন ধারণ খরচ এতটুকু কমেনি। আবার ৭৩ শতাংশ মানুষই জানিয়েছে মোদী সরকারের আমলে নিজেদের বা নিজেদের পরিবারের ভবিষ্যৎ নিয়ে তারা আশাবাদী। মোদী সরকার ইতিমধ্যেই সাধারণ মানুষকে মূল্যবৃদ্ধির হাত থেকে রক্ষা করতে পারবে। মূল্য বৃদ্ধি মোকাবিলায় সরকার গম, চিনি রপ্তানির ওপর বিধিনিষাজ্ঞা জারি করেছে। জ্বালানি তেলে আবগারি শুল্ক কমিয়েছে।

এই সমীক্ষায় ভারতের ক্রমবর্ধমান বায়ুদূষণ, সাম্প্রদায়িক সম্প্রীতি, ব্যবসা করার স্বাচ্ছন্দে বিষয়ে মতামত নেওয়া হয়েছিল। এবিষয়ে ৪৪ % সমীক্ষায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন বায়ু দূষণ কমাতে এবং বাতাসের গুণমান বৃদ্ধির জন্য সরকার যথেষ্ট চেষ্টা করেনি। কিন্তু ৬০% মানুষ জানিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিকাশের সরকার কার্যকরী পদক্ষেপ পড়েছে। আর ৫০ শতাংশের বেশি মানুষ জানিয়েছে মোদী সরকারের আমলে ভারতে ব্যবসা করা অনেক সহজ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *