বনগাঁয় বাসের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর, আহত স্বামী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ আগস্ট: বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল এক গৃহবধূর। আহত স্বামী। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার আরমডাঙ্গা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম শিপ্রা বিশ্বাস। বাগদার হেলেঞ্চা মন্ডবঘটার বাসিন্দা। পুলিশ জানিয়েছে স্ত্রীকে স্কুটি চেপে বারাসতের দিকে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রের খবর, বাগদার বাসিন্দা মনোতোষ বিশ্বাস ও তাঁর স্ত্রী শিপ্রা বিশ্বাসকে নিয়ে স্কুটিতে চালিয়ে বারাসাত যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বনগাঁর আরমডাঙ্গা এলাকায় বেপরোয়া একটি বাস পেছন থেকে স্কুটিতে ধাক্কা মারে। স্কুটি থেকে পাড়ে যায় শিপ্রা ও মনোতোষ বিশ্বাস। শিপ্রাদেবী বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে যায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে শিপ্রা। স্থানীয় পথ চলতি মানুষ উদ্ধার করে তড়িঘড়ি বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঘোষণা করে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *