ঝালদায় তপন কান্দু খুনে চার প্রত্যক্ষদর্শী বন্ধুকে ডেকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই

সাথী দাস, পুরুলিয়া, ১০ আগস্ট: কাউন্সিলর তপন কান্দু খুনে চার প্রত্যক্ষদর্শী বন্ধুকে ডেকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আজ সেই মতো সকাল সাড়ে ন’টার সময় ঝালদার অস্থায়ী সিবিআই ক্যাম্পে হাজির হন সুভাষ গড়াই, সুভাষ কর্মকার, যাদব রজক ও প্রদীপ চৌরাসিয়া। খুনের ঘটনার দিন অর্থাৎ ১৩ মার্চ এই চার বন্ধু তপনের সঙ্গেই ছিলেন। এর আগেও এই চার বন্ধুকে কয়েকবার তলব করেছিল সিবিআই। দীর্ঘদিন পর আবার কী কারণে এই চার প্রত্যক্ষদর্শী বন্ধুদের তলব সে বিষয়ে সিবিআইয়ের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

প্রায় তিনঘন্টা জিজ্ঞাসাবাদের পর ঝালদার অস্থায়ী সিবিআই ক্যাম্প থেকে বেরিয়ে প্রদীপ চৌরাসিয়া জানান, “১১ আগস্ট জেলা আদালতে আমাদের হাজিরার তারিখ পড়বে। সেই কারণেই আজ আলোচনার জন্য ডাকা হয়।”

শুধু মাত্র এই ঘটনার জন্য তিনঘন্টা আলোচনা হয় যা নিয়ে রহস্য দানা বাঁধছে ঝালদাবাসীর মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *