আমাদের ভারত, ১১ নভেম্বর: নিজের লেখা বইতে হিন্দুত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর থেকেই তোলপাড় হয়েছে গোটা দেশ। এই ঘটনায় কংগ্রেসকে হিন্দু বিরোধী বলে আবারও তোপ দেগেছে বিজেপি। পদ্ম শিবির দাবি করেছে, কংগ্রেস যদি হিন্দুদের সম্মান করে থাকে তাহলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে কংগ্রেস থেকে বহিষ্কার করুক।
নিজের লেখা বইতে সালমান খুরশিদ হিন্দুত্বকে বোকো হারাম বা আইসিসির মত বিপদজনক বলে অভিযুক্ত করেছেন। সালমান খুরশিদের লেখা সদ্য প্রকাশিত বই “সানরাইজ ওভার অযোধ্যা, প্রেসনোট ইন আওয়ার টাইম”র একটি লাইনে বলেছেন সনাতন ধর্ম বা সনাতন হিন্দু ধর্ম হিন্দুত্ববাদ দ্বারা আক্রান্ত হয়েছে। হিন্দুত্বকে সবদিক থেকেই আইসিস বোকো হারামের মত উগ্র জেহাদী সংগঠনের সমর্থক বলে দাবি করা হয়েছে।
বিজেপি তথা হিন্দুত্ববাদীদের অভিযোগ, সালমান খুরশিদ আসলে ঘুরিয়ে হিন্দুদের অপমান করেছেন। হিন্দুদের ভাবাবেগে আঘাত করছেন। বিজেপি আইটি সেল এর প্রধান অমিত মালব্য লিখেছেন, “কংগ্রেস নেতা সালমান খুরশিদ হিন্দুত্বকে বকো হারাম আইসিসির মত ইসলামিক জিহাদি সংগঠনের সঙ্গে তুলনা করেছেন। যে দল শুধুমাত্র ইসলামের সন্ত্রাসের সঙ্গে তুলনা করার জন্য হিন্দু সন্ত্রাসের ভুল তথ্য তুলে আনে সে দলের কাছে আর কিইবা প্রত্যাশা করা যায়। সবটাই মুসলিম ভোট পাওয়ার আশায় তারা করেছে।”
Congress’s Salman Khurshid in his new book writes that Hindutva is similar to the jihadist Islamist groups like ISIS and Biko Haram.
What else can we expect from someone whose party coined the term Saffron terror just to draw equivalence with Islamic jihad, to get Muslim votes? pic.twitter.com/3OikNQJ3qt
— Amit Malviya (@amitmalviya) November 10, 2021
বিজেপির আরো এক মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, “এই সবকিছু রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর ইশারায় হচ্ছে। সোনিয়া যদি হিন্দুদের সম্মান করে থাকেন তাহলে তার সামনে এসে ব্যাখ্যা দেওয়া উচিত। আপনারা যদি নীরব থাকেন তাহলে স্পষ্ট হয়ে যাবে আপনারও হিন্দু বিরোধী।”

