ছাত্র ছাত্রীদের আবদারে মিড ডে মিলে ইলিশ, ফ্রায়েড রাইস, মুরগির মাংস

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের জাহালদা চক্রের বাঁশিচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় মিড ডে মিলে ফ্রায়েড রাইস, ইলিশ ভাপা থেকে শুরু করে মুরগির মাংস, দই, মিষ্টি, পাপড়, কোনো কিছুই বাদ ছিল না।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কল্লোল দাসের কথায়, সন্তানসম ছাত্র ছাত্রীদের কথা ভেবেই প্রতি বছর ইলিশের আয়োজন করা হয়ে থাকে। বিদ্যালয়ের পিন্টু শীট, অনুপ সাহু, পিন্টু সাহু বাবুদের ধন্যবাদ দেন। এই এলাহি আয়োজনে ১০০ জনের উপর ছাত্র ছাত্রীদের মন ছিল উৎসব মুখর ও খুশির হাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *