আমাদের ভারত, ২৪ মার্চ: কয়েকজন ছাত্রী পরীক্ষা দিতে পারছে না। হিজাব পড়ে তাদের কলেজে প্রবেশ করতে দিচ্ছে না বলে তারা পরীক্ষায় বসতে পারবে না। এই কারণ দেখিয়ে দ্রুত মামলাটির শুনানির আর্জি জানিয়েছিলেন মামলাকারী। গত বৃহস্পতিবার এই আর্জি জানানো হয় সুপ্রিম কোর্টে। কিন্তু প্রধান বিচারপতি এন ভি রমন্না এবং বিচারপতি কৃষ্ণ মুরারীর ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে দিলেন। মামলাকারীর আইনজীবীকে আদালত ভর্ৎসনার সুরে বলেছেন ইচ্ছে করে হিজাব বিতর্ককে চাঞ্চল্যকর তৈরি করবেন না। আদালত আরও বলে, হিজাব পরিধানের সাথে পরীক্ষার কোনো সম্পর্ক নেই।
কর্নাটক হাইকোর্টের হিজাব মামলার রায়ের বিরুদ্ধে কিছু ছাত্রী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। শিক্ষাঙ্গনে পোশাক বিতর্ক নিয়ে কর্ণাটক সরকারের নির্দেশে বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল ছাত্রীরা। সেই নির্দেশ বলা হয়, কলেজ তাদের হিজাব পড়ে ক্লাস করতে দিতে আপত্তি করেছে। এ নিয়ে তুমুল অশান্তি ও হয় সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়। কর্ণাটক ছাড়িয়ে বেশ কয়েকটি রাজ্যেও সেই উত্তেজনা ছড়ায়। কিন্তু মামলার রায়ে হাইকোর্ট বলে হিজাব ইসলামের আবশ্যক পোশাক নয়। কর্ণাটক সরকারের নির্দেশে সাংবিধানিক মৌলিক অধিকার বিঘ্নিত হয়নি। স্কুল ইউনিফর্মের ব্যাপারে সরকার বিধিসম্মত বিধিনিষেধ আরোপ করতে পারে।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে মামলা হয়েছে সর্বোচ্চ আদালতে এবং সেই মামলা দ্রুত শুনানির আর্জি জানান মামলাকারীদের তরফে আইনজীবিদের দেবদত্ত কামাথ। তিনি পরীক্ষা দ্রুততার কথা বলেন। বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহেতার মতামত জানতে চায়। তিনিও পড়ুয়াদের স্বার্থে দ্রুত শুনানির পক্ষে সায় দেন। কিন্তু বিচারপতিরা রাজি হননি এমনকি শুনানি কবে হবে তাও ঐদিন জানানো হয়নি। বরং মামলাকারীর আইনজীবীকে আদালত ভর্ৎসনার সুরে বলেছেন ইচ্ছে করে অযথা হিজাব বিতর্ককে চাঞ্চল্যকর বা উত্তেজনা মূলক তৈরি করবেন না। আদালত আরও বলে, হিজাব পরিধানের সাথে পরীক্ষার কোনো সম্পর্ক নেই।

