সমাজকর্মী ও স্বেচ্ছাসেবীদের যৌথ উদ্যোগে জঙ্গলমহলের প্রান্তিক মানুষদের সাহায্য

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২ জুলাই: সমাজকর্মী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে জীবীকা নির্বাহের প্রয়োজনীয় কিছু সামগ্রী পেলেন জঙ্গলমহলের বেশ কয়েকজন প্রান্তিক মানুষ।পশ্চিমবঙ্গ লোধা শবর সমাজের ঝাড়গ্ৰাম জেলা শাখার উদ্যোগে এবং মেদিনীপুর ছাত্র সমাজের সহায়তায় শুক্রবার জামবনি, লালগড় ও ঝাড়গ্ৰামের লোধা শবরদের জীবিকা নির্বাহের জন্য তিনজনকে সেলাই মেশিন ও চারজন শবর মৎস্যজীবীকে মাছ ধরার জাল তুলে দেওয়া হয়।

ঝাড়গ্ৰামের পুখুরিয়ার বেকার যুবক ও লোধা শবর সমাজের ঝাড়গ্রামের তারাপদ মল্লিক, জামবনির কার্তিক শবর, লালগড়ের উত্তম সর্দারকে সেলাই মেশিন দেওয়া হয়।জামবনি ব্লকের আখুয়াবাধা গ্ৰামের শবর মৎস্যজীবী সুরেন শবর, নারায়ণ শবর, পরায়ন শবর ও ঝুমারি শবরকে মাছ ধরার জাল তুলে দেওয়া। এগুলি তুলে দেন মেদিনীপুর ছাত্র সমাজ সংগঠনের সহ সম্পাদক অনিমেষ প্রামাণিক। সম্প্রতি সমাজকর্মী শিক্ষক অনিমেষ প্রামাণিকের কন্যা অত্রিকার অন্নপ্রাশন এবং প্রবাসী বাঙালি পরেশচন্দ্র প্রধানের কন্যা ঐকান্তিকার জন্মদিন ছিল। এই দুই অনুষ্ঠান থেকে খরচের টাকা বাঁচিয়ে এদিনের এই কর্মসূচি নেওয়া হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *