কেশিয়াড়ি থানার উদ্যোগে পুলিশ কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: পুলিশ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করতে শুক্রবার কেশিয়াড়ি থানার পক্ষ থেকে কেশিয়াড়ির রবীন্দ্রভবনে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

এদিন কেশিয়াড়ি থানার সমস্ত পুলিশ কর্মী সিভিক ভলান্টিয়ারদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পুলিশ কর্মীদের চক্ষু পরীক্ষা, রক্তচাপ নির্ণয়, রক্তের গ্রুপ ও হিমোগ্লোবিন নির্ণয় এবং তাৎক্ষণিক সুগার পরীক্ষা করা হয়েছে। উপস্থিত ছিলেন বেলদা পুলিশ মহকুমার মহকুমা আধিকারিক সামিম বিশ্বাস, কেশিয়াড়ি থানার আই সি উদয় শংকর মন্ডল, কেশিয়াড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অপূর্ব বাগ সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *