মহিলার মাথা কাটা নগ্ন দেহ উদ্ধার খড়্গপুরে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ মে: মাথা কাটা নগ্ন অবস্থায় উদ্ধার হলো এক মহিলার দেহ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত জকপুর স্টেশন সংলগ্ন এলাকায়।

আজ খড়গপুর লোকাল থানার পুলিশ খবর পেয়ে ট্রেন লাইনের পাশের ঝোপ থেকে উদ্ধার করে মহিলার মাথা কাটা দেহ। পাশাপাশি এলাকায় মাথার খোঁজ চালায় পুলিশ। কিন্তু এখনো মহিলার মাথা উদ্ধার হয়নি। মহিলার মাথাবিহীন দেহ কি করে এই এলাকায় এলো সেই নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।

দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতাল পাঠিয়ে দেয়। পুলিশের প্রাথমিক অনুমান রেল লাইনে কাটা পড়েছে এই মহিলা। কিন্তু মাথা কোথায় গেল সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *