লকডাউনে কাজ হারিয়ে কেশিয়াড়ির জঙ্গলে গিয়ে আত্মঘাতী যুবক

আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ আগস্ট:
কেশিয়াড়ি থানার নয়াগ্রাম সংলগ্ন লেংগামারা জঙ্গল থেকে শুক্রবার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের নাম সুকুমার দাস। বয়স ৪০ বছর।

 জানা গেছে, ওই যুবক গাড়ি চালকের কাজ করতেন। লকডাউনে কাজ হারিয়ে কিছুটা দিশেহারা হয়ে পড়েনl সংসারে অনটন দেখা দিয়েছিল এবং মাঝেমধ্যে অশান্তি হতোl পাশাপাশি তাঁর শারীরিক অবস্থাও ভাল যাচ্ছিল নাl এই সকল কারণে মানসিক অবসাদে ভুগছিলেন এবং এজন্যই সে আত্মঘাতী হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমানl

প্রতিবেশীরা জানিয়েছেন, প্রতিদিনের মত আজও বাড়ি থেকে সাইকেলে করে বেরিয়ে যায় সুকুমারl দুপুরের দিকে গ্রামবাসীদের কয়েকজন জঙ্গলে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পানl তারাই কেশিয়াড়ি থানা খবর দেনl পুলিশ জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *