কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট:
দৃষ্টিহীন ছাত্র ছাত্রী ও বৃদ্ধাশ্রমের বয়স্কদের সাথে জন্মদিন পালন ঘাটালের প্রমিতি পোড়েলের। প্রমিতির বাড়ি ঘাটালে। সম্প্রতি চাকরি পেয়েছে কলকাতায়। রাজনগর স্কুলের অংকের শিক্ষক তাপস পোড়েলের মেয়ে। তাপসবাবু জানান, আজ ছিল ছোটো মেয়ের জন্মদিন। ক’দিন আগে বলল, “দুঃস্থ ভাই বোনদের মাঝে জন্মদিন পালন করবে। সেইমত নিম্বার্ক মঠে গিয়ে অন্ধ ছাত্র ছাত্রীদের সাথে জন্মদিন পালন করে।
প্রমিতি বলেন, পৃথিবীর আলো না দেখলেও ওরা সুন্দর করে গান শোনালো, গলা মিলিয়েছেন সবাই। কেক কেটে জন্মদিন পালন হল। লজেন্স, মিষ্টি ছাড়াও ছাত্র ছাত্রীদের জন্য ছিল বিরিয়ানি ও বয়স্কদের টিফিন। ৪০০ বছরের পুরোনো মঠের ঐতিহ্য, সঙ্গে কিছু যুবকের কর্মসংস্থান– এই সেবামূলক প্রতিষ্ঠানে আসতে পেরে খুশি প্রমিতির বাবা তাপস পোড়েল। এতো কাছে থেকেও যা দেখা হয়নি
সবিস্তারে,জানা হয়নি কিছুই। সবচেয়ে বেশি ভালো লেগেছে ছেলে বুড়ো সকলের সানন্দ অংশ গ্রহণ। মঠের মহারাজ প্রমিতির এই শুভচিন্তার প্রশংসা করেছেন।

