ডাকাতির ছক বানচাল, মেদিনীপুরে অস্ত্রসহ গ্রেফতার ১২ জন ডাকাত

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ আগস্ট:
মেদিনীপুর শহর এলাকার হোসনাবাদ থেকে অস্ত্রশস্ত্র সহ ১২ জন ডাকাতকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। তারা হোসনাবাদ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে নাইট কারফিউ অভিযানে নামে পুলিশ। পুলিশের দল দেখার পর কয়েকজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ১২ জনকে চারদিক থেকে ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। ধৃতদের প্রত্যেকের বয়স কুড়ি থেকে ২৫ বছরের মধ্যে। তাদের কাছ থেকে ভোজালি, ছুরি, বন্দুক এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার তাদের আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *