অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, কলকাতা, ২৩ ফেব্রুয়ারি: আনিসকান্ডের প্রেক্ষিতে কড়া মন্তব্য করলেন কট্টর হিন্দু নেতা দিবাকর দেবনাথ। তিনি ৩টি টুইট করেছেন। টুইটগুলিতে তিনি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল এবং বিজেপির রাজ্য সভাপতি’কে যুক্ত করেছেন।
বুধবার টুইটারে হিন্দু সেবাদলের রাজ্য সভাপতি এবং রাষ্ট্রীয় বজরং দলের রাজ্য সম্পাদক দিবাকরবাবু লিখেছেন, “মুসলিমদের খুশি করার জন্য পুলিশকে বলির পাঁঠা বানানো হলো। গরুর দুধ খাচ্ছে পুলিশ মন্ত্রী আর গরুর লাথি খাচ্ছে পুলিশ।“ টুইট’টি তিনি যুক্ত করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথাগত রায়, রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার প্রমুখের টুইটারে।
দিবাকরবাবু টুইটারে লিখেছেন, “একশজন হিন্দুদের মাঝে একজন মুসলিম সুরক্ষিত কিন্তু একশ জন মুসলিমের মাঝে একজন হিন্দু সুরক্ষিত নয় কেনো?” এটি তিনি যুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রপতি ভবন, তথাগত রায়, রাজ্য বিজেপি, গিরিরাজ সিং প্রমুখের টুইটারে।
অপর একটি টুইটে তিনি লিখেছেন, “চোখ খুলে দেখুন মেরুদণ্ডহীন রাজনীতিক দলের নেতারা ওদের এক চুনোপুঁটি আনিস খানের মৃত্যুতে সবাই কিভাবে তোলপাড় শুরু করেছে, ২৫০ জন খুনের পরেও আপনারা চুড়ি পড়ে বসে থাকুন আর সৌজন্যতা করুন। ভোট এলে মোদীজীর নাম ভাঙিয়ে স্বপ্ন দেখবেন আর হেরে গেলে হিন্দুদের দোষারোপ করবেন।“ এটি তিনি যুক্ত করেছেন তথাগতবাবুর টুইটারে।


right words, you also share the twitter link to make it interacrive