অমরজিৎ দে, আমাদের ভারতের, ঝাড়গ্রাম, ১৩ আগস্ট: হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হল সিআরপিএফের উদ্যোগ। ঝাড়গ্রাম শহরে সিআরপিএফের ১৮৪ ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টার থেকে আজ এলাকাবাসী এবং গ্রামবাসীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। সবাই হাতে তিরঙ্গা নিয়ে এলাকা প্রদক্ষিণ করেন।
১৮৪ ব্যাটেলিয়নের সিও জানান, স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে হরঘর তিরঙ্গা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য তিরঙ্গাকে সম্মান করা ও নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা। শুধু ঝাড়গ্রাম শহর নয়। ঝাড়গ্রাম জেলায় যতগুলো জায়গায় সিআরপিএফ ক্যাম্প আছে তার আশেপাশে সব গ্রামের সব বাড়িতে তারা এই তিরঙ্গার মাহাত্ম্য তুলে ধরছেন এবং তিরঙ্গা ওঠানোর কথা জানাচ্ছেন। গ্রামের মানুষ বিশেষ করে যুব সমাজ ও স্কুল পড়ুয়াদের মধ্য উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ১৩, ১৪, ১৫ এই তিন দিন টানা হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।

