২ শিশুসহ ২১ জন অনুপ্রবেশকারীকে আটক করল হাঁসখালি থানার পুলিশ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ সেপ্টেম্বর: আফগানিস্থানে তালিবানি হামলার পর থেকেই এদেশের সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলোর উপর বিশেষ নজরদারি চালাচ্ছে বিএসএফ এবং রাজ্য পুলিশ। পরিচয় পত্র বিহীন ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় দু’জন শিশু, ৬ জন মহিলা সহ মোট ২১ জনকে গ্রেপ্তার করলো হাঁসখালি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর রাতে এই দলটিকে সন্দেহভাজন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে রাতে নাকা চেকিংয়ের কর্তব্যরত পুলিশ কর্মীরা। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে তারা কেউই বৈধ কাগজ দেখাতে পারিনি। এরপরে সন্দেহ বাড়ে পুলিশের। পরে বিস্তারিত আরও খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা। আজ ধৃত ২১ জনকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক প্রত্যেককেই জেল হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *