পুরুলিয়ার হুড়ায় গ্রামীণ পুলিশের ঝুলন্ত দেহ উদ্ধার

সাথী দাস, পুরুলিয়া, ১ ফেব্রুয়ারি: পুরুলিয়ার হুড়ায় এক গ্রামীণ পুলিশের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম বিশ্বনাথ মান্ডি (৩৬)। তাঁর বাড়ি হুড়া থানার হাতিকুদর গ্রামে। মঙ্গলবার সকাল ন’টা নাগাদ তার দেহটি বাড়ির কড়ি কাঠে রশিতে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তাঁরাই পুলিশকে খবর দেন।

দেহটি ময়না তদন্তের জন‍্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মৃত‍্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে হুড়া থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছে ওই ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *