অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ জুলাই: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের ভুলনপুর গ্রামে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। পুলিশ সুত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম প্রবীর মঙ্গল। বয়স ৪৭ বছর। বাড়ি ভুলনপুর গ্রামে।
আরও পড়ুন রানাঘাটের ধানতলায় স্কুলে যাওয়ার পথে দুই কিশোর কিশোরীর শারীরিক সম্পর্ক, সন্তান প্রসবের পর পলাতক কিশোর
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে কাজ করতে যাবেন বলে বাড়ি থেকে বের হন তার কয়েক ঘন্টা পর বাড়ির থেকে কিছুটা দূরে একটি ঝোপের মধ্যে তার মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা। এর পরেই তারা খবর দেন গোপীবল্লভপুর থানায়। গোপীবল্লভপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটা খুন না আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে গোপীবল্লভপুর থানার পুলিশ।

