করোনার দুঃসময়ে বিশ্ববিদ্যালয় ও কলেজের  সমস্ত ফি মকুবের দাবিতে এআইডিএসও’র ডেপুটেশন মেদিনীপুরে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ জুলাই:
বিগত দু’বছর ধরে করোনা অতিমারীর প্রভাবে সারা দেশের ছাত্রসমাজের শিক্ষার ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চয়তার পথে।

গতবছরের আঘাত কাটিয়ে উঠতে না উঠতে আবারও করোনার দ্বিতীয় ঢেউয়ের লকডাউনের জেরে কর্মসংস্থান হারানো ঘর গুলোতে দু’বেলা দু’মুঠো অন্ন জোটানোই দায়। তার উপর সম্প্রতি ঘটে যাওয়া যস ঘূর্ণিঝড়ের দাপটে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকার মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই যখন কলেজ বন্ধ, ল্যাব পরিচালনা থেকে শুরু করে লাইব্রেরি ও নানান পরিষেবা বন্ধ তখনও প্রায় সব কলেজেই ফি কাঠামোর বিশেষ পরিবর্তন নেই। অন্যায় ভাবে কোথাও বর্ধিত ফি আবার কোথাও পূর্ব নির্ধারিত ফি’ই বহাল রেখেছে কলেজ কর্তৃপক্ষ। এজন্য ছাত্র সংগঠন এআইডিএসও’র পক্ষ থেকে সমস্ত কলেজে স্নাতক ও স্নাতকোত্তরে সমস্ত ধরনের ফি মকুবের দাবিতে আন্দোলন শুরু হয়েছে।

আরও পড়ুন  রানাঘাটের ধানতলায় স্কুলে যাওয়ার পথে দুই কিশোর কিশোরীর শারীরিক সম্পর্ক, সন্তান প্রসবের পর পলাতক কিশোর

আন্দোলনের চাপেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য সমস্ত কলেজে সব ধরনের ফি কমানোর জন্য কলেজগুলোতে চিঠি পাঠিয়েছেন। কিন্তু এআইডিএসও’র পক্ষ থেকে  সমস্ত কলেজে স্নাতক ও স্নাতকোত্তরে ফি কমানো নয় ফি সম্পূর্ণ মকুব করতে হবে, এই দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে  অনলাইন ডেপুটেশন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *