সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ জুলাই: পশ্চিমবঙ্গের রক্ষাকৰ্তা ভারত কেশরি ডঃ শ্যামাপ্ৰসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস আজ বাঁকুড়া জেলাজুড়ে শ্ৰদ্ধার সঙ্গে পালিত হল।
আজ সকালে বাঁকুড়া শহরের বীরসাভারকর সরনিস্থ রাণীগঞ্জ মোড়ে বীর সাভারকরের মূৰ্তির পাদদেশে এক অনুষ্ঠানে শ্যামাপ্ৰসাদের প্ৰতি শ্ৰদ্ধা জ্ঞাপন করে দিনটি পালন করে বাঁকুড়া জেলা হিন্দু মহাসভা। শ্যামাপ্ৰসাদের প্ৰতিকৃতিতে মাল্য দান করে শ্ৰদ্ধা জ্ঞাপন করেন জেলা হিন্দু মহাসভার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সূৰ্যরতন গণ, সাধারণ সম্পাদক সুশান্ত নন্দী, যুবনেতা হর সুন্দর দত্ত, অম্বিকা কৰ্মকার, সংগঠন সম্পাদক দুৰ্গাদাস লৌহ সহ উপস্থিত কৰ্মীরা। এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সৃষ্টির ও বাঙালী হিন্দুর রক্ষাকৰ্তা শ্যামাপ্ৰসাদের ভূমিকা আলোচিত হয়।
আরও পড়ুন “স্পিকার দলদাস, বিধানসভাতেও বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে”: শুভেন্দু অধিকারী
এছাড়াও এদিন গোপীনাথপুর, দোলতলা, চাঁদমারীডাঙাতে, বিষ্ণুপুর ও ছাতনাতে বিজেপির পক্ষ থেকে শ্যামাপ্ৰসাদ মুখোপাধ্যায়ের প্ৰতিকৃতিতে মাল্য দান করে শ্ৰদ্ধা জ্ঞাপন করা হয়।

