স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৪সেপ্টেম্বর: অজ্ঞাত পরিচয় এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার চোঘরিয়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কানকি পুলিশ ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাকুলিয়া থানার কানকি গ্রামপঞ্চায়েতের চোঘরিয়া এলাকায় ধান খেতে ঘাস কাটতে গিয়েছিল স্থানীয় কিছু মানুষ। তখন ওই যুবতীকে অর্ধনগ্ন মৃত অবস্থায় পরে থাকতে তাঁরা। খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করে। তবে ওই যুবতীর এখনো কোনও পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের অনুমান অন্য কোথাও ওই মহিলাকে ধর্ষণ করে মেরে ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা।

খবর দেওয়া হয় চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে কীভাবে ওই যুবতীর মৃত্যু হল বা ওই মৃতদেহই বা এখানে কিভাবে এল সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

