শালবনির জঙ্গল থেকে মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: সোমবার সকালে শালবনির চৈতার জঙ্গল থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয় মধ্যবয়স্কা ওই মহিলার অগ্নিদগ্ধ নগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ সকালে চৈতা ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মহিলারা প্রতিদিনের মতো জঙ্গল থেকে জ্বালানি কাঠ ও শালপাতা সংগ্রহ করতে যান। পাতা কুড়োনোর সময় তারা জঙ্গলের মাঝখানে ঝোপঝাড়ের মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। এরপর বাড়ি ফিরে এসে তারা বিষয়টি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে জানালে তিনি শালবনি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করে ওই মহিলার নাম পরিচয় জানারও চেষ্টা চালাচ্ছে শালবনি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *