“জল্লাদ আর পিশাচেরা নৃত্য করছে রাজ্যজুড়ে, বুঝছেন মাননীয়া“— সুজন চক্রবর্তী

আমাদের ভারত, ৩ জানুয়ারি: পিকনিকফেরৎ মহিলাকে গাড়ি থেকে নামিয়ে গণধর্ষনের অভিযোগ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

সোমবার সুজনবাবু টুইটারে লিখেছেন, “জবরদস্তি আক্রমণ। পিকনিক পার্টি থেকে তুলে মহিলাকে গনধর্ষণ! রোমহষর্ক। আর কত? এর শেষ কোথায়? অনুপ্রেরণার প্রাবল্য কোথায় কতটা – তা বিবেচ্য নয়।। ধর্ষক বাহিনী শাসকদলের ঝান্ডাধারী। নবান্নের শক্তিতেই ওরা শক্তিশালী। জল্লাদ আর পিশাচেরা নৃত্য করছে রাজ্যজুড়ে, বুঝছেন – মাননীয়া!“

আরও পড়ুন
টাকিতে পিকনিক করে ফেরার পথে যুবতী বধূকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার সলাম সর্দার, হাবিবুল্লা মোল্লা সহ ৬ জন

টুইটের সঙ্গে প্রকাশিত সংশ্লিষ্ট খবরের কাটিং যুক্ত করেছেন সুজনবাবু। তার প্রথম পরিচ্ছেদে লেখা, “টাকি থেকে ফিরছিলেন পিকনিক সেরে। বাড়ি ফেরার সময় পথ আগলে রাখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গাড়ি থেকে টেনে নামিয়ে তুলে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ করা হলো গৃহবধূকে। বছরের প্রথম দিনে ঘটে যাওয়া ঘটনায় ফের রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *