প্রেস ক্লাব কলকাতার উদ্যোগে ‘গ্রাম কৃষ্টি উৎসব’

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২২ ডিসেম্বর: প্রতি বছরের মত এবারেও প্রেস ক্লাব কলকাতার উদ্যোগে হচ্ছে ‘গ্রাম কৃষ্টি উৎসব’। বর্ষশেষে প্রেস ক্লাব প্রাঙ্গণে বসছে গ্রামীণ হাট।

বৃহস্পতিবার ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর জানান, ২৪ – ২৯ ডিসেম্বর বেলা ২টো থেকে রাত ৯টা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সুরে ছন্দে • মাটির গন্ধে’।

২৪ ডিসেম্বর বিকাল ৪-৬টা বাউল গান (বীরভূম), সন্ধ্যা ৭-৯টা হবে রাভা নৃত্য (জলপাইগুড়ি)। ২৫ ডিসেম্বর বিকাল ৪-৬টা হবে ঝুমুর গান (পশ্চিম মেদিনীপুর), ৭-৯টা গম্ভীরা পালা (মালদা)।

২৬ ডিসেম্বর বিকাল ৪-৬টা হবে ভাওয়াইয়া গান (আলিপুরদুয়ার), সন্ধ্যা ৭-৯টা হবে আলকাপ পালা (মুর্শিদাবাদ)।

২৭ ডিসেম্বর বিকাল ৪-৬টা হবে ফকিরি গান (নদিয়া), সন্ধ্যা ৭-৯টা শ্রীখোল বাদ্য (হুগলি)।

২৮ ডিসেম্বর বিকাল ৪-৬টা হবে হাছনরাজার গান (উত্তর ২৪ পরগনা), সন্ধ্যা ৭-৯টা হবে রায়বেঁশে নৃত্য (বীরভূম)।

২৯ ডিসেম্বর বিকাল ৪-৬টা কবিগান (মুর্শিদাবাদ), সন্ধ্যা ৭-৯টা হবে ছৌ নৃত্য (পুরুলিয়া)।

সহযোগিতায় : লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্ৰ এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ক্লাবের সহ সম্পাদক নিতাই মালাকার জানান, করোনা বিধি মেনে সমগ্র অনুষ্ঠানসূচি হবে। সবাইকে এই বিধি মেনে চলার অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *