বৃক্ষরোপণের মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোপীবল্লভপুরের সেচ্ছাসেবী সংগঠনের

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ জুন:
বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা এবং এলাকার কৃতি সন্তানদের সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করল স্বেচ্ছাসেবী সংগঠন “দিগন্ত দিশারী”।

এদিন বিশ্ব পরিবেশ দিবসের দিনে ছিল সংগঠনটির বর্ষপূর্তি অনুষ্ঠান। ঠিক একবছর আগে পরিবেশ রক্ষা এবং সামাজিক কাজকর্ম করার লক্ষ্যে গড়ে ওঠে এই সংগঠন। সারা বছর সংগঠনের সদস্যরা সেই ভাবে মানুষের পাশেও দাঁড়িয়েছে। আর আজ ঠিক একবছর পর বিশ্ব পরিবেশ দিবসের দিনে নিজেদের সংগঠনের বর্ষ পূর্তি উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করে দিগন্ত দিশারী স্বেচ্ছাসেবী সংগঠন।

এদিন গোপীবল্লভপু্রের সারিয়াতে পঞ্চাশটি গাছ লাগানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে প্লাস্টিক বর্জন এবং স্বাস্থ্য রক্ষার তাগিদে শৌচাগার ব্যবহারের বার্তা দেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি এদিন সংগঠনের পক্ষ থেকে সাঁওতালি সাহিত্যের কৃতি সন্তান খেরওয়াল সরেনকে সংবর্ধনা দেন। সংবর্ধনা দেওয়া হয় সদ্য প্রকাশিত মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *