একশো দিনের কাজের মজুরি বকেয়া, বাগদায় কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূল

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ জুন: দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের প্রকল্পের টাকা পাচ্ছেন না শ্রমিকেরা। থমকে গিয়েছে বহু কাজ। অভিযোগ উঠছে, কেন্দ্রই এ জন্য দায়ী। বিভিন্ন পঞ্চায়েত এলাকায় গত তিন মাসের বেশি সময় ধরে বকেয়া টাকা পড়ে আছে শ্রমিকদের।

এ দিকে, বর্ষার আগে গ্রামীণ এলাকার নিকাশি নালা সংস্কার, রাস্তার পাড় বাঁধানো না হলে সমস্যায় পড়বেন গ্রামবাসীরা। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তাই প্রতিবাদ মিছিল বের করে, রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করে তৃণমূল। শনিবার এমন দৃশ্য দেখা গেল উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকে। মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়।

কেন্দ্রীয় সরকারের এমজিএনআরইজিএ প্রকল্পের মাধ্যমে শ্রমিকেরা তাঁদের ১০০ দিনের কাজের প্রাপ্য মজুরি পাচ্ছেন না। কেন্দ্র সরকার সেই টাকা রাজ্য সরকারকে দিচ্ছে না। বার বার আবেদন জানিয়েও সেই আবেদনে সাড়া দিচ্ছে না কেন্দ্র সরকার। এমনই অভিযোগ তৃণমূলের। এই পরিস্থিতিতে রাজ্যের শ্রমিকদের কথা ভেবে আপাতত রাজ্য সরকার নিজেদের তহবিল থেকে সেই টাকা দেবে বলে ঘোষণা করেছে। এর পাশাপাশি, কেন্দ্র সরকারের এই অন্যায় আচরণের প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তারই প্রেক্ষিতে আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে আন্দোলন সংঘটিত করছে তৃণমূল নেতৃত্ব। সেই অনুযায়ী রবিবার সকালে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেলেঞ্চা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুলও দাহ করা হয়।

তারই প্রেক্ষিতে আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে আন্দোলন সংঘটিত করছে তৃণমূল নেতৃত্ব। সেই অনুযায়ী রবিবার সকালে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেলেঞ্চা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুলও দাহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *