জে মাহাতো, মেদিনীপুর, ২৬ জুলাই: রবিবার বিকেলে দাসপুর–১ নম্বর ব্লকের গোপালনগরে মনোজ সামন্ত নামে এক ব্যক্তির মুরগির ফার্মে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির সোনালী বর্ণের ঈগল এসে পড়েl ঈগলটির ডান দিকের ডানায় বেশ কয়েকটি পালক ছিল ন l বড় মাপের এই বিরল প্রজাতির ঈগল পাখিটি উদ্ধার করে সুস্থ করার চেষ্টা করেন ফার্মের মালিক মনোজ সামন্তl
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, বিদ্যুতের তারে কোনও কারনে ডানা লেগে যাওয়ায় পাখিটি আহত হয়েছেl বনদপ্তরের এক আধিকারিকও জানিয়েছেন আকাশে ওড়ার সময় কোনও কিছুতে আঘাত লেগে মাটিতে পড়ে গেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছেl এগুলোকে শঙ্খচিল বলা হয়ে থাকেl কেউ কেউ আবার গাংচিল বলেও মনে করছেনl পাখিটি বর্তমানে মনোজ সামন্তর হেফাজতেই রয়েছে l পরে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হবেl

