জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ জুলাই:
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ ব্লকের মহাপাল শ্রী বিদ্যাপীঠের ছাত্র সৌমেন পাত্র এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬৮৯ মার্কস পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে। বর্তমানে উচ্চ শিক্ষার প্রয়োজনে সৌমেন মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় থাকছে। রবিবার সকালে সৌমেনের পালবাড়ির বাসাতে গিয়ে তাকে সম্মাননা জানাল বিদ্যালয়ের প্রাক্তনী ও শিক্ষকদের যৌথ মঞ্চ ‘মহপাল শ্রী বিদ্যাপীঠ প্রাক্তনী ও শিক্ষক সমিতি’।
সৌমেনের হাতে তুলে দেওয়া হল পুষ্পস্তবক, কলম, উত্তরীয় ও মিষ্টি। শিক্ষকদের পক্ষে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহাদেব মন্ডল, শিক্ষক রূপক মন্ডল। প্রাক্তনীদের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক মৃণাল পড়িয়া, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, অধ্যাপক শান্তনু পান্ডা, শিক্ষক হীরুপ্রসাদ ভুঁই প্রমুখ।

