আমাদের ভারত, মুর্শদাবাদ, ২৬ জুলাই: রবিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দিতে রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম রুমানা সুলতানা’কে সম্বর্ধনা দিলেন রাজ্যের উদ্যান পালন দফতরের মন্ত্রী সুব্রত সাহা। রবিবার বিকেলে কান্দি হোটেলপাড়াতে রুমানা সুলতানার বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা জানানো হয়। পুস্প স্তবক, উত্তরীয় ও একটি বিশেষ উপহার তুলে দেওয়া হয়।
আগামী দিনে রাজ্যের এই কৃতী ছাত্রী রুমানা সুলতানা পাশে থাকার সমস্ত রকম আশ্বাস দেওয়া হয় মন্ত্রী পক্ষ থেকে।
সুব্রত সাহা ছাড়াও উপস্থিত ছিলেন কান্দি শহর তৃণমূল সভাপতি দেবল দাস, কান্দি পৌরসভার কো-অডিনেটর সুব্রত চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিরা।

