কুমারেশ রায়, মেদিনীপুর, ২০ জুন:
মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে উদ্ধার করল ঘাটাল থানার পুলিশ। ওই মহিলার নাম বিনা মাজি। ঘাটাল থানা ভারপ্রাপ্ত আধিকারিক জানান, ওই মহিলা গতবছর আশ্বিন মাসে বাড়িব থেকে বেড়িয়ে ছিলেন, তারপর আর বাড়ি ফিরতে পারেননি।
কয়েকদিন যাবৎ তাঁকে মনোহরপুর বাজারে ঘোরাঘুরি করতে দেখা যায়। স্থানীয়রা ঘাটাল থানায় খবর দিলে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে পরিবারের সাথে যোগাযোগ করে। শনিবার তাঁর পরিবারের লোক এসে বাড়ি নিয়ে যান।
ওই মহিলার বাড়ি হাওড়া জেলার শ্যামপুর থানার বংশী গ্রামে। হারিয়ে যাওয়া বিনা দেবীকে পেয়ে তাঁর পরিবারের সদস্যরা খুশি। তারা ঘাটাল থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

