স্বরূপ দত্ত, আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুন: পশ্চিম মেদিনীপুর জেলার উন্নয়নে জেলার চার মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী (অভিনেতা দেব)। গতকাল রাতে মেদিনীপুর সার্কিট হাউসে জেলাশাসক রশ্মি কোমল ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে জেলায় থেকে নির্বাচিত রাজ্যের চার মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা, হুমায়ুন কবীর এবং মানস ভুঁইঞার সঙ্গে জেলার উন্নয়ন নিয়ে বৈঠক করেন। সার্কিট হাউসে বৈঠক শেষ করার পর ঘাটালের সাংসদ দীপক অধিকারী সাংবাদিকদের জানান, ঘাটাল লোকসভা ক্ষেত্র সহ সারা জেলার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন করা, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ত্বরান্বিত করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

