“আপাতত মহাসচিব, কিন্তু সুপ্রিমোর পালা কবে,“ প্রশ্ন সুজনের

আমাদের ভারত, ২৬ জুলাই: নানা সময় তৃণমূলের যাঁরা গ্রেফতার হয়েছিলেন, তাঁদের প্রকাশিত ছবি ও সংবাদ-সহ টুইট করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

মঙ্গলবার সুজনবাবু টুইটারে লিখেছেন, “নেত্রীর বাঁয়ে ডাইনে নেতা-মন্ত্রী-সাংসদরা। সব অপরাধী এবং জেল খাটা আসামী! অথচ দলটা কিন্তু সৎ এবং নেত্রী সাধুপুরুষ তো বটেই!

আপাতত মহাসচিব। কিন্তু সুপ্রিমোর পালা কবে? তারই অপেক্ষায় রাজ্যবাসী।“

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূলের গায়ে কালি লাগানোর চেষ্টা করলে তিনিও ছেড়ে দেবেন না। তার হাতেও আলকাতরা আছে। এই প্রসঙ্গে সুজনবাবু টুইটারে লিখেছেন, “মুখ্যমন্ত্রী আলকাতরা বিশারদ বোঝাই যাচ্ছে!

শুধু রাজ্যটা না, পিজি হাসপাতালের মুখেও কালো পোঁচ লাগিয়ে ছেড়েছেন- উনি বাংলার লজ্জাই বটে।।

এখনও যতটুকু রয়ে গেছে নিজের আর সতীর্থ তৃণমূলী নেতা-মন্ত্রীদের গালে-মুখে সেই আলকাতরা ভালো করে মেখে দু কান কাটার মত দাড়িয়ে থাকুন -মাননীয়া!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *