গোপীবল্লভপুরে বাঘেশ্বর জিউ’য়ের মন্দিরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত হল গাজন উৎসব

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১২ এপ্রিল: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের ঐতিহ্য মন্ডিত বেলিয়াবেড়া এলাকার শ্রী শ্রী বাঘেশ্বর জিউয়ের মন্দির। ওই মন্দিরে প্রতিবছরের মতো এ বছরও শুরু হয়েছে গাজন মেলা। করোনা পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে গাজন মেলাকে কেন্দ্র করে মেতে উঠেছেন এলাকার বাসিন্দারা। তবে ওই গজন মেলার নিয়ম অনুযায়ী ভক্তরা পাঁচদিন নির্জলা উপবাস থাকার পর এদিন আগুনের উপর দিয়ে পায়ে হেঁটে মন্দিরে প্রবেশ করেন এবং রাতে আতপ চালের ভাত খেয়ে উপবাস ভঙ্গ করেন। যা দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের ভিড় হয়। ওই গজন মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

বেলিয়াবেড়া রাজবাড়ির বংশধর সুরজিৎ দাস বলেন, ‘প্রায় ৪০০ বছর ধরে চলে আসছে। আগের বছর করোনা আবহে বন্ধ ছিল এই গাজন মেলা। তাই এবছর প্রচুর ভিড় হয়েছে এই মেলাকে ঘিরে। প্রায় ১৫ হাজার লোকের সমাগম হয়েছে এবছর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *