পিংলায় প্রতিবন্ধী যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল:
সোমবার রাতে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার পিন্ডরুই এলাকার কালুখাঁড়া গ্রামের এক প্রতিবন্ধী যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য অভিজিত মণ্ডলের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের আরও অভিযোগ, ঐ রাতেই সালিশি সভা ডেকে গ্রামেই গোটা বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় নির্যাতিতার পরিবারের ওপর। অভিযোগ, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

মঙ্গলবার দুপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিক্যাল করানোর পর ঐ নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ই-মেইল মারফত অভিযোগ দায়ের করা হয়েছে। মন্ত্রী মানস ভুঁইঞা জানিয়েছেন, গোটা ঘটনা তদন্ত করে কোনও রং না দেখেই ব্যবস্থা নেওয়ার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *