বিজেপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদে যশোর রোড অবরোধ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ সেপ্টেম্বর: বিজেপির এক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তারই প্রতিবাদে বুধবার সন্ধ্যায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায়। অবরোধের জেরে যশোর রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। আধ ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ চলার পর বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধ তুলে দেয়। অবরোধ তুলতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।

অভিযোগ, সোমবার গাইঘাটার বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে স্থানীয় কিছু দুষ্কৃতী। তাঁদের দাবি বিশ্বজিৎ ঘোষ একটি ভাড়া বাড়িতে মধুচক্রের আসর বসিয়েছে। সেই বাড়ি থেকে এক মহিলা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। আর সেই ঘটনার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয় বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে। বিশ্বজিৎবাবু জানান, আদৌও সেই বাড়ি আমি ভাড়া নিইনি। এছাড়া যারা গ্রেফতার হয়েছিল তাঁদের আমি চিনিই না। অথচ কিছু দুষ্কৃতীদের কথায় পুলিশ আমার বিরুদ্ধে মামলা করেছে। এরই প্রতিবাদে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার অবরোধকারীদের সঙ্গে রাস্তায় বসে পড়েন।

স্বপনবাবু বলেন,”বিজেপি করার অপরাধে আমাদের গাইঘাটা পশ্চিম মন্ডলের সভাপতি বিশ্বজিৎ ঘোষকে ফাঁসানো হয়েছে। তৃণমূল নেতাদের খুশি করতে বিশ্বজিতের বাড়িতে মধুচক্র চলার মিথ্যা অভিযোগ এনেছে পুলিশ৷ তারই প্রতিবাদে এবং মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে এই অবরোধ। প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর, পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *