“আমার জনসমর্থন দেখে বিজেপি প্রার্থী মুকুল রায় ঘরে ঢুকে গেছেন”, কটাক্ষ তৃণমূল প্রার্থী কৌশানির

স্নেহাশীষ মুখার্জি, নদিয়া, ৩১ মার্চ: আমার জনসমর্থন দেখে বিজেপি প্রার্থী মুকুল রায় ঘরে ঢুকে গেছেন। উনি শক্তিশালী নিজেকে মনে করলেও কৃষ্ণনগরের মানুষ আমাকে শক্তিশালী বলে মনে করছেন। নমিনেশন জমা দিতে যাওয়ার সময় কৃষ্ণনগরে সাংবাদিক সম্মেলনে বিজেপি উত্তরের প্রার্থী মুকুল রায়কে এই ভাবেই কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী কৌশানী মুখার্জি।

এরপর তৃণমূল প্রার্থী কৌশানী মুখার্জি বলেন, আমি আশা করছি যে যেভাবে কৃষ্ণনগরবাসীরা সাড়া দিয়েছে আমার যাত্রায় সেভাবেই তারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। জনসাধারণ কিভাবে রোদ মাথায় নিয়ে আমার সঙ্গে সহযোগিতা করছে। তারা সমর্থন জানাতে আসেনি সিদ্ধান্ত নিয়ে এসেছে যে আগামী পাঁচ বছর উন্নয়নের সঙ্গে থাকবে আর উন্নয়নের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি গ্ল্যামার নিয়ে আসিনি। আমি রঙ কালো করতে এসেছি, ধুলোবালি মেখে ঘুরতে এসেছি। ধুলো নাকে নিয়েই ঘরে ঢুকছি আমি, রাস্তায় রাস্তায় হাঁটছি, ১৫ দিনের ওপর হয়ে গেছে কৃষ্ণনগরের প্রতিটা মানুষের মুখ আমি চিনে গেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *