সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হবে রাজ্যের সব মন্দির, নতুন আইন আনছে কর্নাটক সরকার

আমাদের ভারত, ৩১ ডিসেম্বর:কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই রাজ্যের মন্দিরগুলিকে সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার কথা ঘোষণা করেছেন। শীঘ্রই এই বিষয়ে রাজ্যে আইন তৈরী হবে বলে জানিয়েছেন তিনি।

ইতিমধ্যেই ধর্মান্তকরণ বিরোধী বিল নিয়ে চর্চায় রয়েছে কর্নাটকের বিজেপি সরকার। তার সাথেই আগামী বাজেটের আগেই রাজ্যের মন্দির সংক্রান্ত আইন পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। বর্তমান নিয়ম অনুযায়ী রাজ্যের মন্দিরগুলিকে তাদের আয় মন্দিরের বা অন্য কোনো উন্নয়নের কাজে ব্যবহারের জন্য সরকারের অনুমতি নিতে হয়। মন্দিরগুলি সরকারের বিভিন্ন বিধি ও আইনের আওতায় রয়েছে। আগামী বাজেট অধিবেশনের আগেই মন্দিরগুলিকে সরকারি বিধি-নিষেধ থেকে মুক্ত করার পদক্ষেপ করা হবে। এরফলে মন্দিরগুলি স্বাধীনভাবে পরিচালনার সুযোগ পাবে।

বোম্মাই বলেন, আইন অনুযায়ী, হিন্দু সম্প্রদায়ের মন্দির ছাড়া অন্যান্য ধর্মের ধর্মীয় স্থানগুলিকে তাদের নিজ মতে অবাধে পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে। মন্দিরগুলিকেও এবার সেই সুবিধা প্রদান করা হবে।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান অ্যান্টি কনভার্শন আইন কার্যকরী করা পর্যন্ত একটি স্পেশাল টাস্কফোর্স গঠন করা হবে। তারা এই ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *