জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ নভেম্বর: খড়্গপুর-১ নম্বর ব্লকের ৪ নম্বর কলাইকুন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আজ অবস্থান বিক্ষোভ চলাকালীন বিজেপির মন্ডল কমিটির নেত্রী কচি জানা সহ প্রায় ১০০ জন মহিলা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।
পাশাপাশি আজ সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন সিআইটিইউ (সিপিএম) ছেড়ে আসলাম খানের নেতৃত্বে প্রায় ১০০জন সিটু কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন। খড়গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক দিনেন রায় এবং মেদিনীপুর সাংগাঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরা তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

