জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ নভেম্বর: বিধানসভা নির্বাচনে কেশপুরের ১ নং অঞ্চলে ব্যাপক লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস। সেজন্য শারদীয়া ও দীপাবলির পর এলাকার সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে বিজয়া সম্মেলন ও পংক্তিভোজনের আয়োজন করেছিল শোলিডিহা বুথ তৃণমূল কংগ্রেস কমিটি। কেশপুরের ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি ও ১ নং জোড়াকেউদি শোলিডিহার অঞ্চল সভাপতি নারায়ণ মন্ডলের উপস্থিতিতে আয়োজিত কর্মিসভায় সভাপতিত্ব করেন প্রাক্তন বুথ সভাপতি অমর চৌধুরী। সভা থেকে আগামী কর্মসূচি ঘোষণা করা হয়।

শোলিডিহা বুথ তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানান, সভায় উপস্থিত প্রায় তিনহাজার মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হয়।

