রানাঘাটে শুরু হল পাঁচ দিনের স্বয়ংসিদ্ধা মেলা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ নভেম্বর: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্য নগর জীবিকা মিশনের আর্থিক সহায়তায় পাঁচ দিনের নদিয়া জেলা স্বয়ংসিদ্ধা মেলা আয়োজিত হল রানাঘাট হ্যাপি ক্লাব ময়দানে। মঙ্গলবার এই মেলার উদ্বোধন হয়। রানাঘাট পৌরসভার ব্যবস্থাপনায় স্বয়ংসিদ্ধা মেলার আহ্বায়ক রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায় এদিন স্বাগত ভাষণ দেন এবং প্রদীপ জ্বালিয়ে এই মেলার উদ্বোধন করেন।

নদিয়া জেলা স্বয়ংসিদ্ধা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার, জেলা পরিষদের সহকারী সভাপতি দীপক বসু সহ নদিয়ার ১১ টি পৌরসভার পৌর প্রশাসক ও পদাধিকারীরা। এই স্বয়ংসিদ্ধা মেলা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। মেলায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর ৪০ টি স্টল হয়েছে। আজ থেকেই বিভিন্ন স্টলে শুরু হয় বিকিকিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *