Accident, Bankura, বাঁকুড়ার জয়পুরে বেড়াতে গিয়ে পথদুর্ঘটনায় মৃ*ত্যু চার যুবকের, আহত এক

আমাদের ভারত, বাঁকুড়া, ৬ সেপ্টেম্বর: বেড়াতে বেড়িয়ে বাঁকুড়ার জয়পুরে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো চার বাইক আরোহীর। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বিষ্ণুপুর- আরামবাগ দু’ নম্বর রাজ্য সড়কের ওপর জয়পুর থানার সলদা মোড় সংলগ্ন বোষ্টম বাগান এলাকায় ঘটে এই দুর্ঘটনা। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। জয়পুর থানার পুলিশ তদন্ত চালাচ্ছে।

শনিবার রাতে এই দুর্ঘটনা হওয়ায় কোন প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তাই সকলের কাছে দুর্ঘটনার কারণ অজানা। এই ঘটনায় মারা যান স্থানীয় জয়পুরের বৈতল গ্রামের পল্লব সাঁতরা (২০), সুপুর মেটে পাড়ার অনন্ত সাঁতরা (২০) ও উজ্জল বায়েন (২৪)। এই ঘটনায় দু’জন গুরুতর জখম, তার মধ্যে একজন আহত বাপি রুইদাস বিষ্ণুপুর হাসপাতালে মারা যায়। তার বাড়ি জয়পুর থানার রাউথখণ্ড এলাকার কাঞ্চনারি গ্রামে। অন্য আহতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

জয়পুর থানার পুলিশের অনুমান, আনুমানিক রাত ১১টা ২০ থেকে ১১টা ৪০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে।কোনো অজানা গাড়ি এসে দুটি মোটর বাইককে ধাক্কা মারে। এতেই একটি মোটর বাইককে থাকা তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। আর অপর বাইকে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুটি মোটর বাইকে ধাক্কার সম্ভাবনার কথাও বিবেচনা করা হচ্ছে।

মৃতদের পরিজনদের কাছ থেকে জানা যায় যে তারা একটি মোটর বাইকে করে জয়পুর ঘুরতে বেরিয়েছিল। সেখান থেকেই তারা বাড়ি ফিরছিল। সেই সময় এই দুর্ঘটনার কবলে পড়ে তারা। স্থানীয় বাসিন্দারা দেখেন রাতের অন্ধকারে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে পাঁচ জন। তাদের মধ্যে তিনজন মৃত এবং দু’জন আহত অবস্থায়। তারাই খবর দেন জয়পুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জয়পুর থানার পুলিশ। আহত ও মৃতদের নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।সেখানে কর্তব্যরত চিকিৎসক পল্লব, অনন্ত এবং উজ্জ্বলকে মৃত বলে ঘোষণা করে। আহত দু’জনের চিকিৎসা শুরু হয় হাসপাতালে।

খবর পেয়ে হাসপাতালে পৌঁছোয় মৃতদের পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েন তারা। সন্তান হারা মায়েদের আর্তনাদে হাসপাতাল চত্বরে ভরে ওঠে। এই ঘটনায় রীতিমতো দিশেহারা পরিবার। কিভাবে হল এই দুর্ঘটনা? এত রাতে কোথায় যাচ্ছিল বা কোথা থেকে আসছিল এই যুবকরা, কেন এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *