আদ্রার রেল ইয়ার্ডে চার দুষ্কৃতীর এলোপাথাড়ি গুলি বর্ষণ, আহত দুই শ্রমিক

সাথী দাস, পুরুলিয়া, ১৬ মে: আদ্রার রেল ইয়ার্ডে ঘটলো শ্যুট আউট। দুপুরে চার দুষ্কৃতী এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট দেয়। গুলি বিদ্ধ হয়েছে বাতিল মাল, গাড়ির কামরা কাটার সাথে যুক্ত দুই শ্রমিক। দুষ্কৃতীরা যাওয়ার আগে কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারের উদ্দেশ্যে একটি চিঠি দিয়ে যায়। অন্যান্য শ্রমিকদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা লুট করেছে দুষ্কৃতীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় আদ্রা থানার পুলিশ ও আদ্রার রেল পুলিশের কর্তারা। পুলিশ জানায় নাইম এম এম পিস্তল থেকে নয় রাউন্ড গুলি ছোড়া হয়েছে।

দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা রেল ইয়ার্ডে সবসময়ই পরিত্যক্ত রেলের কামরা রাখা থাকে। সেই কামরাগুলি কেটে বিক্রি করা হয়। তবে এর জন্য টেন্ডার হয়। এবার টেন্ডার পেয়েছেন রামেশ্বর সিং নামে জনৈক। বর্তমানে তার শ্রমিকরা রেল ইয়ার্ডে কাজ করছিল। সোমবার সেখানে কাজ চলাকালীনই ঘটে হামলার ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *