আরাবাড়ি বনবিভাগে নাকা চেকিং ও সচেতনতায় শিকার উৎসব আটকালো বনাধিকারিকরা

আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ এপ্রিল: শালবনির আরাবাড়ি বনবিভাগে নাকা চেকিং ও সচেতনতার ফলে শিকার উৎসব আটকালো বনবিভাগের আধিকারিকরা।বনাঞ্চল ও বন্যপ্রাণীকে রক্ষা সহ বন্যপ্রাণী শিকার আটকাতে একাধিক সচেতনতা অবলম্বন করেছে বনবিভাগের আধিকারিকরা। সোমবার শিকার উৎসব উপলক্ষ্যে শালবনির আরাবারি বনবিভাগের একাধিক জায়গায় শিকারে যোগ দিতে গিয়েছিল আদিবাসী সম্প্রদায়ের মানুষ। বনবিভাগের আধিকারিক সহ পুলিশ প্রশাসনের নাকা চেকিং ও সচেতনতার মধ্যে দিয়ে শিকার আটকাতে সফল হয়েছে বনবিভাগের আধিকারিকরা। এ কথা জানিয়েছেন রেঞ্জার মলয় কুমার ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *