জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ জুলাই: পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে (স্বশাসিত) পালিত হল বনমহোৎসব কর্মসূচি। মহাবিদ্যালয়ের বলাকা অ্যালুমনি অ্যাসোসিয়েশন, স্বচ্ছতা অ্যাকশান প্ল্যান এবং
এনএসএস-এর সহযোগিতায় কর্মসূচি পালন করা হয়।

অতি বর্ষণের ভ্রুকুটি সত্বেও করোনা বিধি মেনে বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা, অশিক্ষক কর্মচারী এবং ছাত্রীরা সমবেত হয়েছিলেন কর্মসূচিতে। এদিনের বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষা ড: জয়শ্রী লাহা, অধ্যাপক পলাশ ঘোড়াই সহ অন্যান্যরা।

