পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জানুয়ারি: ঘাটাল মহকুমার সবথেকে বড়ো মেলা শিশুমেলা, শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। মহকুমার সব থেকে বড়ো মেলা হওয়ায় লোকজনেরও ভিড় হয় প্রচুর পরিমাণে। মানুষ তো বিভিন্ন ধরনের মুখরোচক ও সুস্বাদু খাবার পছন্দ করেন। মেলাতে রয়েছে অনেক সুস্বাদু ও মুখরোচক খাবারের দোকান। দোকানের মালিক ও কর্মচারীরা আদৌও কি সচেতন? তা দেখতেই হঠাৎই আজ শিশু মেলার বিভিন্ন খাবারের দোকানগুলিতে হানা ফুড সেফটি অফিসারদের।

তারা এসে দেখলেন খোলা আকাশের নিচেই রাখা রয়েছে খাবার। কেউ কেউ অল্প সচেতন, আবার কারো কারো সচেতনতার কোনো বালাই নেই। তাই প্রতিটি খাবারে দোকান ঘুরে দোকানী ও তাদের কর্মচারীদের হাতের নখ ও বিভিন্ন জিনিস চেক করে দেখেন অফিসাররা। যাদের নখ বড় রয়েছে নখ কেটে দেন অফিসাররা, মুখে মাস্ক পরে কাজ করা এবং খাবার ঢেকে রাখার কথা জানান ফুড সেফটি অফিসারেরা।

