পাঁশকুড়ায় দিদির দূত কর্মসূচির প্রধান কার্যালয়ে আগুন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৯ জানুয়ারি:
পাঁশকুড়ায় দিদির দূত কর্মসূচির প্রধান কার্যালয়ে আগুন। ভস্মীভূত নথিপত্র। তৃণমূলের নিশানায় বিজেপি। তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস।

সারা ব্লকজুড়ে দিদির দূত কর্মসূচি পালনের জন্য পাঁশকুড়া ব্লকের মঙ্গলদারি এলাকায় ছোট পার্টি অফিসকে তৈরি করা হয়েছিল পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। রাত ১০ টা নাগাদ পরের দিনের কর্মসূচি ঠিক করে বাড়ি ফিরে গিয়েছিল ব্লক সভাপতি সুজিত রায় সহ একাধিক তৃণমূল নেতারা। ১২ টা নাগাদ হঠাৎ আগুনে ভস্মীভূত হয়ে যায় নবনির্মিত দিদির দূত কর্মসূচির প্রধান কার্যালয়। আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় দলীয় কার্যালয়ের মধ্যে থাকা সমস্ত আসবাবপত্র এবং বহু দরকারি নথি ও কাগজপত্র। পুড়ে যায় টেবিল চেয়ার বেঞ্চ সহ দুটি সিলিং ফ্যান।

তৃণমূল ব্লক সভাপতি সুজিত রায় বলেন, মধ্যরাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় কার্যালয়ের মধ্যে থাকা দরকারি কাগজপত্র সহ অন্যান্য আসবাবপত্র।

গত ১১ই জানুযারি থেকে দিদির দূত কর্মসূচি পালনে পাঁশকুড়া জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সাধারণ মানুষের, যার শুভসূচনা করেছিলেন কুনাল ঘোষ। পঞ্চায়েতের আগে এই কর্মসূচি পাঁশকুড়ার বুকে তৃণমূলকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিল, এই কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য এই পার্টি অফিসে আগুন লাগিয়ে তৃণমূলের অগ্রগতিকে বাধা দেওয়ার চেষ্টা করছে বিরোধীরা। দলীয় অফিসে আগুন লাগানোর পেছনে মূলত বিরোধী শিবির বিজেপিকে দায়ী করেছেন তৃণমূল ব্লক সভাপতি সুজিত রায়। তিনি আরো বলেন, এভাবে দলীয় কার্যালয় পুড়িয়ে পাঁশকুড়ার বুকে তৃণমূলকে রোখা যাবে না। রাতের অন্ধকারে কে বা কারা এই পার্টি অফিস পুড়িয়েছে সঠিক তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস।

এ বিষয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক দেবব্রত পট্টনায়ক বলেন, পাঁশকুড়ার বুকের তৃণমূলের একাধিক গোষ্ঠী রয়েছে, নিজেদের গোষ্ঠী কোন্দল মেটাতে নিজেরাই দলীয় অফিসে আগুন লাগিয়ে বিজিপির দিকে আঙ্গুল তুলে আমাদের কলুষিত করার চেষ্টা করছে তৃণমূল। এই দলীয় অফিসে আগুন লাগানোর পেছনে আমরা কোনো ভাবেই যুক্ত নয়। আগুন লাগার পেছনে কে বা কারা দায়ী, সঠিক তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *