Master Plan, Ghatal, রাজ্যে পালা বদলের পর প্রথম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ মে: রাজ্যে পালা পরিবর্তন অর্থাৎ স্বাধীনতার পর প্রথম বিজেপি সরকার আসার পরে ঘাটাল মহকুমায় প্রথম মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক হলো।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছেন। তিনি সচিবদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন।ঘাটালে মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক হয় মহকুমা শাসকের দপ্তরে। ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুদীপ্ত সাঁতরা, ঘাটাল বিধানসভা কেন্দ্রের বিধায়ক শীতল কপাট সহ সেচ দপ্তরের আধিকারিকরা। এই বৈঠকে মাস্টার প্ল্যানের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয় এবং আগামী দিনে কিভাবে কাজের অগ্রগতি হবে সেই রূপরেখা তৈরি হয়।

বিধায়ক শীতল কপাট বলেন, মাস্টার প্ল্যানের কাজ বলতে স্লুইস গেট এবং পাম্প হাউস ছাড়া আর সেভাবে কোনো কাজ হয়নি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মাস্টার প্ল্যান রূপায়িত করার জন্য বিভিন্ন এলাকা পরিদর্শন করা হবে। এরপর কিভাবে জল নিকাশি ব্যবস্থা এবং খাল কাটাই করা হয় সেই বিষয়ে রূপরেখা তৈরি হবে। মানুষের যাতে অসুবিধা না হয়, সেই বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে।মাস্টার প্ল্যানের নাম করে অবৈধভাবে মাটি কাটা বা বালি তোলা এবং তা বিক্রি বরদাস্ত করা হবে না বলে জানান শীতলবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *